বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১২ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই সাধারণ সভা তিনি উপস্থিত হন। এতে সভাপতিত্ব করছেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় উপস্থিত রয়েছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ঢাকা রির্পোটারস ইউনিটিরি সাধারণ সম্পাদক ইলিয়াস খান, চট্টগ্রামের বিএফইউজের সভাপতি শামসুল হক হায়দারী, খুলনার আনিসুজ্জামান, রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি সরদার আব্দুর রহমান, বগুড়ার ফজলে রাব্বী ডলার, কুষ্টিয়ার নজরুল ইসলাম মুকুল, যশোরের মহিদুল ইসলাম মন্টু, দিনাজপুরের জি এম হিরুসহ অনেকে।
এছাড়াও উপস্থিত আছেন, ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড.এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমসহ অনেকে।
বিএফইউজের (একাংশের) সাধারণ নির্বাচন ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন- সভাপতি পদে বর্তমান মহাসচিব শওকত মাহমুদ ও মহাসচিব পদে এম এ আজিজ। অপর প্যানেলে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও মহাসচিব পদে ডিইউজের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু।
[b]ঢাকা, এমএইচ, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
গণমাধ্যম
বিএফইউজের সাধারণ সভার মঞ্চে খালেদা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২ টায়





