বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ছোবলে গোটা বিশ্বই আজ বিপর্যস্ত। বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশেও দিনদিন এর প্রকোপ বেড়েই চলেছে। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে যেকেউ যেকোন দিন হারাতে পারেন তার প্রাণ।

চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে কে কখন মারা যাবেন তার কোন ঠিক নেই। তাই তো সবাইকে এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী, ঢাবি অধিভুক্ত সাত কলেজ অরাজনৈতিক সুগঠিত সংগঠন “এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে” আইন বিষায়ক সম্পাদক ও সাংবাদিক মো: আবু বকর ছিদ্দিক এমন আতঙ্কে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক একাউন্ট থেকে করে একটি স্ট্যাটাস দেন।

স্বেচ্ছাসেবী সংগঠক মানবতার বন্ধু ও সাংবাদিক মো: আবু বকর ছিদ্দিক এর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

মৃত্যুটা নিশ্চিত শুধু সময়টা অনিশ্চিত! কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ বলতে পাড়িনা। তাই সবাই ক্ষমা করে দিবেন, হয়তো এই মৃত্যুর মিছিলে আমিও পরতে পারি। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজের পরিবার, সমাজ ও দেশকে ভালো রাখুন।

আসুন, আমরা সমালোচনায় না মেতে যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হে আল্লাহ মৃত্যুটা যখন যেখানে যেভাবে দাও ঈমানের সাথে দিও।

এবি