ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যেসব সদস্যের সন্তান ২০১৫ সালে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সোমবারডিআরইউ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও ডিআরইউ’র যে সব সদস্যের সন্তান চলতি বছর এইচএসসিতে নুন্যতম জিপিএ-৪.০০ লাভ করেছে তাদের বিশেষ সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য আগামী ১৭ আগস্টের মধ্যে উত্তীর্ণদের ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের ফটোকপি ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। একই সঙ্গে এ বছর যেসব সদস্যের সন্তান এসএসসিতেও উত্তীর্ণ হয়েছে তাদেরও একই সময়ের মধ্যে নিবন্ধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তি বলা হয়।
কেএইচ





