আবারও পরিবর্তন আসছে বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) অনলাইন ভার্সনে। সাইটটির এবারের পরিবর্তনে শুধু বিবিসির কর্মকর্তারাই নন, জড়িত হতে পারবেন আপনিও।
সাইটির সম্ভাব্য আঙ্গিক পরিবর্তনের একটি কাঠামো দেওয়া হয়েছে পাঠকদের জন্য। পাশাপাশি রাখা হয়েছে পাঠকদের মতামত জানানোর পদ্ধতি। বিশ্বের যে কোনো স্থান থেকে পাঠকরা এর মাধ্যমে সাইটটি ও এর খবর সম্পর্কে নিজস্ব মতামত জানাতে পারবে।
কীভাবে সঙ্গী হবেন ?
প্রক্রিয়াটি খুবই সহজ। বিবিসির অনলাইন ভার্সন bbc.com এ গিয়ে কোনো খবরে ক্লিক করলেই দেখবেন নিচে লেখা উঠছে— আমাদের নতুন সাইটে প্রবেশ করুন ও আপনার মতামত জানান। লাল চিহ্ন দিয়ে লেখা ‘টেক মি দেয়ার’-এ ক্লিক করলেই একের পর এক অপশন আসতে থাকবে।
এএইচ





