পরম্পরের সাথে পরিচিতি ও কর্মপরিকল্পনা ঠিক করতে একসাথে বসেছিলেন বাংলাদেশের অনলাইন টেলিভিশন মালিকরা।

মঙ্গলবার (৫ মে) অনলাইন টেলিভিশন কেটিভির সভাকক্ষে আয়োজিত বৈঠকে কেটিভি, নতুন সময়,বন্ধুটিভি ও হিউজটিভি সহ অন্যান্য অনলাইন টিভির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন কেটিভির চেয়ারম্যান ড. আলী আফজাল। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন নতুন সময় টিভির ব্যাবস্থাপনা পরিচালক সওগাত হোসেন বাবলু, বন্ধু টিভির সিইও মোহাম্মদ তানভীর, হিউজটিভির উদ্যোক্তা বর্ণ চক্রবর্তী।

তথ্য-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাংলাদেশের গণমাধ্যমকে আরও একধাপ এগিয়ে নিতে অনলাইন টেলিভিশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

সবার হাতে হাতে টেলিভিশন সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিজেদের প্রযুক্তিগত প্রসার এবং অনুষ্ঠান নির্মাণে পারস্পরিক সহযোগিতা ও অনলাইন টেলিভিশনের সুনিদিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারকে সার্বিক সহযোগিতা করতে একমত হন সবাই।

অনলাইন টেলিভিশন মালিকদের নিয়ে একটি সংগঠন করার লক্ষ্যে আলোচনার জন্য পরবর্তী বৈঠকের সম্ভাব্য তারিখ আগামী ২৩ মে ধার্য করা হয়েছে।

এমকে