প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবি এম মুসাকে দেখতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা পৌনে একটায় হাসপাতালের ৫০২ নং কেবিনে চিকিৎসাধীন এবি এম মুসার সাথে একান্তে সময় কাটান তিনি। এ সময় তিনি প্রবীণ এ সাংবাদিকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বেশ কয়েকদিন ধরে এবিএম মুসা এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।