ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে (ডিএসইসি) বাংলাদেশ সংবাদ সংস্থার কেএম শহীদুল হক সভাপতি ও জাগো নিউজের একেএম ওবায়দুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের আলী ইমাম মাসুদ সুমন। গতকাল জাতীয় প্রেসক্লাবে দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহীদুল ইসলাম সহসভাপতি, জওহর ইকবাল খান কোষাধ্যক্ষ, আঞ্জুমান আরা শিল্পী সাংগঠনিক সম্পাদক, খন্দকার হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, আমিনুল রানা ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং লাবিন রহমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হলেও ভোটের মাধ্যমে প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম। সংগঠনের কার্যকরী ১১ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জারিফ