বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া(বিজেম) পরিচালিত ‘টিভি রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। সম্প্রতি ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সনদ বিতরণ অনুষ্ঠানটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন হলিউডের স্টার লাইন ট্যুরস অপারেশনস ডিরেক্টর মোহাম্মাদ শাহজাহান।
এ সময় তিনি বলেন, তরুনরা এ দেশের ভবিষ্যত। আর এ তরুণরাই পারে সঠিক অধ্যাবসায়ের মাধ্যামে এই দেশকে এগিয়ে নিতে।

তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আজকের তরুণরা এ পেশায় নিজেকে সম্পৃক্ত করে সমাজের সফলতা আর ব্যর্থতার পাশাপাশি সব ধরণের তথ্য সবার কাছে তুলে ধরবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন একুশে টিভির স্পেশাল করেসপন্ডেন্ট এম এম সেকান্দার, বিশিষ্ট ব্যবসায়ী আকবর সোহেল ও বিজেমে’র সহকারী পরিচালক শামিমা নার্গিস।
বিজেম’র নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে মির্জা তারেকুল কাদের বিজেমকে একটি পরিপূর্ণ মিডিয়া ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএনজে





