বাংলাদেশ ইনস্টিটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ (বিআইপিএস) এর গণমাধ্যম বিভাগ ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ ‘জার্নালিজম ট্রেনিং থ্রো ইন্টার্নশীপ’ কোর্স চালু করেছে।

শনিবার (৩মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে কোর্সের উদ্ভোধন করেন বিআইপিএস’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি রুকনউদ্দিন আহমদ।

পেশাগত উন্নয়নের ধারাবাহিকতায় সাংবাদিকদের মানসম্মত মেধা ও দক্ষ সংবাদকর্মী তৈরীই হচ্ছে আন্তজার্তিক মানের এই কোর্সটির লক্ষ।

৪ সপ্তাহব্যাপী কোর্স শেষে ইন্টার্নশীপ শুরু হবে, কোর্সটি পরিচালনা করবেন গণমাধ্যমের ট্যালেন্ট সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ (বিআইপিএস) সুদীর্ঘ ৮ বছর ধরে দেশে-বিদেশে কর্ম উপযোগীদের উপযুক্তকরণ এবং পেশাজীবীদের পেশাগত উৎকর্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। রেজিষ্ট্রেশন ৪-২৫ এপ্রিল পর্যন্ত। ক্লাস শুরু ২ মে।

যোগাযোগ ‘বিআইপিএস’ ওয়েবসাইট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিআইপিএস’র নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ, পরিচালক, মোহাম্মাদ গোলাম নবী, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এর হেড শেখ মাহমুদ এ রিয়াত, আফজাল হোসেন, আরা মো. আনিস প্রমুখ।

এমএ/এমকে