অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টায় পুনরায় সম্প্রচারে যাচ্ছে এনটিভি। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের সহযোগিতায় সম্প্রচার শুরু হবে বলে ওই প্রতিষ্ঠানের এক সংবাদকর্মী জানিয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে কারওয়ান বাজারের বিএসইসি ভবনের ১১ তলায় আগুন লাগে। এর আধা ঘণ্টা পর এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এর আগে ২০০৭ সালের ২৬ অক্টোবরের অগ্নিকাণ্ডে এ চ্যানেল দুটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জেআই





