কারবন্দী মাহমুদুর রহমান মারাত্মক অসুস্থ থাকার পরও তাকে সু-চিকিৎসা থেকে বিরত রেখে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করছে বর্তমান সরকার বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ও আমারদেশ পরিবার।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জরুরী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেন,মাহমুদুর রহমানের ঘাড়,কোমর ও পিঠে অসহ্য ব্যাথা থাকায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফিজিও থেরাপী দেওয়ার কথা থাকলেও আজ অবধি কোন চিকিৎসা দেওয়া হয়নি।
তিনি বলেন,গত ১৬ এপ্রিল আদালতের একটি নির্দেশনা থাকা সত্ত্বেও কারাকর্তৃপক্ষ তাকে কোন বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেননি। এছাড়া ১৯ এপ্রিল পিজি হাসপাতালে নিয়ে আসলে ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাইনুজ্জামান তার সঙ্গে দূর্ব্যবহার করেন। তার কোন পরীক্ষা নিরীক্ষা বা তাকে ভর্তি না করে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। আজ পর্যন্ত তার কোন চিকিৎসা দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,বহুল আলোচিত স্কাইপি কেলেংকারী প্রকাশ করে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে সরকারের যে কুৎসিত চেহারা প্রকাশ করে দিয়েছিল। তার বিনিময়ে কোন পুরষ্কার তো পাননি বরং ভিত্তিহীন ৬৭টি মামলায় বিনা বিচারে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
সরকার পরিকল্পিতভাবে তাকে বিনা চিকিৎসায় রেখে নির্যাতনের মাধ্যমে তিলে তিলে হত্যা করতে চায় এটা স্পষ্ট হয়েছে। তাই আমরা দেশের জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোসহ বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করছি।
এছাড়া,বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তার জীবন রক্ষার্থে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসহ অবিলম্বে তার মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ারও দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন,সরকার মাহমুদুর রহমানকে কোন সুনির্দিষ্ট কারণে আটক বা আমার দেশ বন্ধ করেনি। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসনে বিশ্বাস করে। তারা গণতন্ত্র চায় না। তাই এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মাহমুদুর রহমান একটি উজ্জল দৃষ্টান্ত। সে একটি প্রতিষ্ঠান। তাকে যদি সরকার অন্যায়ভাবে জেলখানায় বন্ধি রাখে তবে সেটা হবে অনেক দু:খ জনক।এই সরকার ইতিমধ্যে অন্যায়ভাবে আমার দেশের প্রকাশনা ইসলামিক ও দিগন্ত টিভি বন্ধ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন,অনেক সাংবাদিক মায়ের গহনা বিক্রি করে টিকে থাকার চেষ্টা করেছেন।আমাদের অনেক সাংবাদিক ঢাকাতে টিকে থাকতে না পেরে গ্রামে চলে গিয়েছে।
সাধীনতার পর অনেক সাংবাদিক বায়তুল মোকাররামে ফেরী করে জীবিকা নির্বাহ করেছে। আজ আমাদেরও অনেকের জীবনে এমনটি ঘটছে। যে ফ্যাসিবাদ মানবতাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আজকে সেই ফ্যাসিবাদ আমাদের গণতন্ত্রকে খেয়ে ফেলতে শুরু করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,এ্যাড. তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রধান,এম এ আজিজ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ০৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস [/b]
গণমাধ্যম
মাহমুদুর রহমানকে হত্যার ষড়যন্ত্র চলছে
কারবন্দী মাহমুদুর রহমান মারাত্মক অসুস্থ থাকার পরও তাকে সু-চিকিৎসা থেকে বিরত রেখে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করছে বর্তমান সরকার বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ও আমারদেশ পরিবার





