বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, দিগন্ত টেলিভিশন, আমার দেশ ও ইসলামিক টিভি খুলে দেয়ার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রতিষ্ঠানগুলো বন্ধের ব্যাপারে আমি একাই সিদ্ধান্ত নিচ্ছি না, এক্ষেত্রে সরকার এবং প্রশাসন মিলেই ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসীবাংলা’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব, সেক্ষেত্রে জঙ্গিবাদ দুর করতে হবে, তার জন্য দরকার একটি জাতীয় চুক্তির।  সেই চুক্তিতে যারা অংশ নেবে না তাদের নিয়ে তো নির্বাচন করা সম্ভব নয়।
গণমাধ্যমগুলো বন্ধের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের (একাংশের)  সভাপতি শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]