আজ ২৭ ডিসেম্বর জন্মদিনে ৪৮ বছরে পা দিলেন বলিউডের সবচেয়ে বিতর্কিত নায়ক সালমান খান। জামা খোলা থেকে শুরু করে হরিণ শিকার- জীবনের সব কিছুতেই নানা জটিলতা ঘিরে রেখেছে তাকে।

সেসব পেরিয়েই বক্স অফিসে উড়ছে তার ছবির বিজয় পতাকা। ভক্তদেরও হুল্লোড় বাড়ছে তাকে ঘিরে। এমনকি সালমানের ছবি না হলে মার খায় ঈদের বাজারও।

এগারো নারীর পরও ভার্জিন সালমান। অন্য খানরা সুখে সংসার করলেও সালমান শুধু অবিবাহিতই নন। সম্প্রতি কফ উইথ করণে জানিয়েছেন তিনি ভার্জিন।

জীবনে ১১ জন নারী আসা সত্ত্বেও! জন্মদিনে ফিরে দেখা যাক সালমানের জীবনের নারীদের- সঙ্গীতা বিজলানি- মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের প্রেম ছিল আশির দশকের শেষ দিকের মুখরোচক কাহিনী।

সঙ্গীতাকে বিয়ে করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন সালমান। কিন্তু নব্বইয়ের দশকের শুরুতেই ভেঙে যায় সম্পর্ক।

এখনো সঙ্গীতা-সালমান ভালো বন্ধু। চলতি বছরের শুরুতে মুহম্মদ আজাহার উদ্দিনের সঙ্গে সঙ্গীতার বিবাহ বিচ্ছেদের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সালমান।

সোমি আলি- সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের পর সোমিকে আঁকড়ে ধরেছিলেন সালমান। তখন সদ্য বলিউডে পা রেখেছেন সোমি। সম্পর্ক ভাঙায় সালমান ক্রমেই ডুবে যাচ্ছিলেন নেশায়। সালমানের মদের নেশা, চিৎকার-চেঁচামেচি সহ্য করতে পারেননি সোমি।

৬ বছর সম্পর্কে থাকার পর ১৯৯৯ সালে সম্পর্ক ভেঙে যায় তাদের। ২ বছর আগে রেডির শুটিংয়ে সালমানের সঙ্গে সেটে দেখা গিয়েছিল সোমিকে। সালমানের এনজিও বিইং হিউম্যনের সঙ্গে যুক্ত সোমি।

ঐশ্বর্য রাই বচ্চন সালমানের সব থেকে বিতর্কিত সম্পর্ক। ‘হম দিল দে চুকে সনম’ছবির সেটে ঐশ্বর্যর সঙ্গে প্রেম হয় সালমানের। সেই প্রেমের পরিণতি সবারই জানা।

বিচ্ছেদের পর ঐশ্বর্যর পরিবার সালমানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। অন্য প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ থাকলেও ঐশ্বর্যর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ সালমানের।

স্নেহা উলাল-ঐশ্বর্যকে ভুলতে পারেননি সালমান। তার মত, দেখতে বোনের বন্ধু অষ্টাদশী স্নেহা উলালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সালমান।

এক সঙ্গে ‘লাকি’ছবিতে অভিনয় করলেও সম্পর্ক বেশি দূর এগোয়নি। বলিউড থেকেও হারিয়ে যান স্নেহা।

ক্যাটরিনা কাইফ সালমানের শেষ সিরিয়াস প্রেমিকা ছিলেন ক্যাটরিনা। ২০১০ সালে ভেঙে যায় সম্পর্ক। যদিও এখনো ভালো বন্ধু তারা।

ক্লদিয়া সিয়েসলা। জানা যায়, ক্যাটের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই জার্মান মডেল ক্লদিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সালমান।

পরিবারের সঙ্গে ক্লদিয়াকে আলাপও করিয়ে দেন। তারপরই ক্যাটের সঙ্গে সম্পর্কে চিড়। ক্লদিয়ার সঙ্গে সম্পর্ক যদিও এগোয়নি সালমানের।

জরিন খান অ্যাশের মতোই ক্যাট হ্যাং থেকেও বেরোতে পারেননি সালমান। ‘বীর’ছবিতে ক্যাটের মতো দেখতে জরিন খানকে নিয়ে আসেন সালমান। বেশ কিছুদিন সালমানের সঙ্গে সব জায়গায় দেখা যেত জরিনকে।

মেহেক চাহাল ‘ওয়ান্টেড’ছবিতে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল মেহেক চাহালকে। পরে সালমানের রিয়েলিটি শোতেও অংশ নেন মেহেক।

ডেইজি শাহ যখনই সালমান কোনো অভিনেত্রীকে বলিউডে এনেছেন, তার সঙ্গেই জড়িয়েছে সালমানের নাম। মেন্টালের জন্য সালমানের পছন্দ ডেইজি শাহও তার ব্যতিক্রম নন।

সানা খান ডেইজির মতোই সানার সঙ্গেও জড়িয়েছেন সালমান। মেন্টালের সেটেই।

লুলিয়া ভ্যানতুর এখনো পর্যন্ত সালমানের শেষ প্রেমিকা। রোমানিয়ান মডেল লুলিয়া ভ্যানতুরের সঙ্গে তার সম্পর্ক নতুন ঝড় তুলেছে।

এসএইচ