সাংবাদিকতা পেশা সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি এম বদি-উজ-জামান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান।

এলআরএফ’র এক বিবৃতিতে তারা বলেছেন, সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য মানহানিকর ও চরম বিদ্বেষমূলক। তিনি সাংবাদিক সমাজকে জড়িয়ে ঢালাওভাবে যে মন্তব্য করেছেন তা গোটা সাংবাদিক সমাজকে মারাত্ত্বকভাবে আহত করেছে। এ কারণে সমাজকল্যাণমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

ঢাকা,একে, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেআই