বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ বলেছেন, মিডিয়ার ওপর হস্তক্ষেপ করবেন না। তা বরদাস্ত করা হবে না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে’র উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকারী হস্তক্ষেপ’র প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, ৭/৮ জন মন্ত্রী টিভি চ্যানেলের মালিকদের নিয়ে জনগণের আন্দোলনের খবর প্রচার না করতে হুমকি দিয়েছেন। এই হুমকি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের সামিল।
তিনি জনগণকে প্রকৃত খবর দেখা থেকে বঞ্চিত না করতে টিভি মালিকদের প্রতি আহবান জানান।

জেআই