তথ্য মন্ত্রণালয়ের কেবল অপারেটরদের ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল সনি সিক্স আর সনি আট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের কেবল অপারেটররা অনুমোদনহীন এ দু’টি চ্যানেল অবৈধভাবে পরিবেশন করছে। ২০০৬ সালের কেবল টিভির বিধান অনুযায়ী যা অবৈধ। দ্রুত এ চ্যানেল দু’টি পরিবেশনা বন্ধের জন্য সম্প্রতি এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিভিন্ন সূত্র জানাচ্ছে, দেশের তিনটি চ্যানেল এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করছে। শুরুতে শুধু বিটিভি আর জিটিভি খেলা দেখাবে শোনা গেলেও মেষে এ তালিকায় যুক্ত হয় মাছরাঙাও।
তিনটি চ্যানেল সরাসরি সম্প্রচারে চলে আসায় দর্শকে যেমন ভাগ বসেছে, তেমনি ভাগ বসেছে বিজ্ঞাপনেও। বিদেশি কোনো চ্যানেল খেলা দেখালে দর্শক সেখানেও চলে যেতে পারে। এতে করে বিরাট ক্ষতির মুখোমুখি হতে পারে দেশীয় ৩ চ্যানেল। ৩ চ্যানেলের পক্ষ থেকেই সনি সিক্স আর সনি আট বন্ধের দাবি উঠেছে বলে জানা গেছে। এ দাবির প্রেক্ষিতেই সরকারের এ সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের কথা বিটিভিতে স্ক্রলে প্রচার হচ্ছে। তবে, কোনো এলাকার অপারেটররা সনি সিক্স আর সনি আট বন্ধ করেছে কি-না তা জানা যায়নি।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





