জাতীয় প্রেসক্লাবের সাবেক বার বার নির্বাচিত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) এর প্রধান উপদেষ্টা শওকত মাহমুদ দীর্ঘ দিন ধরে জালেম সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন করেন।

গতকাল বুধবার ২২জুন ২০১৬ বিকাল ৪ টা ৩৫ মিনিটে কারগার থেকে দীর্ঘ আইনী লড়াইয়ের মাধ্যমে কারামুক্ত হয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের কার্যালয়ে আসলে প্রবীন ও নবীন সাংবাদিকরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। সাংবাদিক সমাজের বরেণ্য সাংবাদিক নেতা শওকত মাহমুদের সুস্বাস্থ্য কামনা করেন।

জালেমের জুলুম, নিপীড়ন, নির্যাতনের শেষে আল্লাহ তাকে গাজীর মর্যাদা প্রদান করবেন এমন কামনা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) এর

প্রধান উপদেষ্টা শওকত মাহমুদের হাতে ফুলের তোড়া তুলে দিলেন বামসাএ'র চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান, মহাসচিব সরকার মিজানুর রহমান সহ বামসাএ'র নেতৃবৃন্দ।

এমআইএস