জাতীয় প্রেস ক্লাবের ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ। সে সময় কাটা হবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেকও। তারপর দেশের বিশিষ্ট শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে চলবে নৈশভোজ। এবার প্রথম বারের মতো ক্লাবে মেজবানীর আয়োজন করেছেন চট্টগ্রামের মেয়র আজম নাছির উদ্দিন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলতি মাসের প্রথমার্ধে বিভিন্ন খেলাধুলা এবং নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ম্যারাথন দৌড় দিয়ে শুরু হয় শেষ দিনের কর্মসূচি।
আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব সেজেছে দৃষ্টিনন্দন আলোক সজ্জায়। নৈশ ভোজ শেষে র্যাফেল ড্র-দিয়ে শেষ হবে এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সূচির।
এমএ





