২০১২ সালের সেরা টিভি সাংবাদিকতা পুরস্কার পেলেন সময় সংবাদের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার।
বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটিতে বিজয়ীদের ক্রেস্ট ও অর্থ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুর হক নাহিদ।
টেলিভিশন দর্শকদের মতামতের ভিত্তিতে ২০০৬ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়। রিপোর্টিং-এ একজন করে রিপোর্টার ছাড়াও নানা অনুষ্ঠান, টকশো, অপরাধ বিষয়ক অনুষ্ঠানসহ মোট ১৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়ে আসছে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম।
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই