রাজধানীর রাজারবাগ এলাকায় একজন সাংবাদিকের ল্যাপটপ, মডেমসহ গুরুত্বপূর্ণ কাগজাপত্র ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকারও ওই সাংবাদিকের নাম তারেক আহমেদ। তিনি অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলাদেশ- এ কাজ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় রাতেই মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (ডায়েরী নং-১৯৪৩) করেছেন সাংবাদিক তারেক।

তিনি জানান, রাতে অফিস থেকে রিকশায় বাসায় ফেরার পথে রাজারবাগ পুলিশ লাইন এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন তিনি।

একটি মোটরসাইকেলে করে দুইজন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নিয় যায়। ব্যাগে ল্যাপটপ, মডেমসহ গুরুত্বপূর্ণ কাগজ ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করতে মতিঝিল থানার ওসিকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি।

এমএ/ এআর