রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ‘আধুনিক সাংবাদিকতার ধারণা ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ডীনস কমপ্লেক্সে এই কর্মশালা শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়।

রাবি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুলবুল আহমাদ ফাহিমের সঞ্চলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ শুভ, দৈনিক প্রথম আলোর রাজশাহী ব্যুরো আবুল কালাম মুহাম্মদ আজাদ, ইন্ডিপেন্ডন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো আহসান হাবিব অপু, এসএটিভি ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো জিয়াউল গণি সেলিম, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ব্যুরো গোলাম রাব্বানী ও রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক নীর্ঝর আহমেদ প্লাবন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন দৈনিক প্রথম আলোর রাজশাহী ব্যুরো আবুল কালাম মুহাম্মদ আজাদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা অংশগ্রহণ করে।

এমআর