বিয়ে সংক্রান্ত সব স্ট্যাটাস ডিলিট করে দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বিয়ের পর বিভিন্ন বিষয়ে ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দিয়ে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করছিলেন তিনি।
তবে কী কারণে হঠাৎ করে নিজের ফেসবুক থেকে বিয়ে সংক্রান্ত সকল স্ট্যাটাস ডিলিট করে দিলেন সে বিষয়ে সরাসরি কিছুই জানাননি ইমরান। ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে এমনটি হতে পারে।
তবে এরআগে, সোমবার তিনি এক স্ট্যাটাসে লিখেছিলেন ‘বিয়ে না করলে জানাই হতো না কিছু মানুষ কতো জঘন্য হতে পারে!’ এ রকম স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়।
তিন ঘন্টার মধ্যে সেই স্ট্যাটাসটিতে ১১ হাজার লাইক, ৮৭২টি কমেন্ট এবং ১৪৮জন শেয়ার করেন। স্ট্যাটাসটিতে পক্ষে-বিপক্ষে মন্তব্য করেন অনেকেই।
ধারণা করা হচ্ছে, এই ধরনের স্ট্যাটাস দেওয়ার কারণেই পারিবারিক কলহ বৃদ্ধি পায়, আর এ কারণেই বিয়ে সংক্রান্ত সব স্ট্যাটাস ডিলিট করে থাকতে পারেন ডা. ইমরান এইচ সরকার।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাতে অনেকটা ঘরোয়া পরিবেশে রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে বিয়ে হয় ইমরান-নন্দিতার। নতুন জীবনের বেশ কিছুদিন তারা অনেকটাই ঘুরাফেরা করেই কাটিয়েছেন বলে জানা যায়।
মাহমুদ





