জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই খসড়াটি এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। রোববার তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর তিনমাসের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।