বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ২০১৫ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জাতীয় প্রেস কাউন্সিলকে কার্যকরসহ বিভিন্ন দাবিতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। রোববার (৩ মে) শুরু হয়ে চলবে শনিবার ৯ মে পর্যন্ত।

দেশব্যাপী বিএমএসএফ’র বিভিন্ন ইউনিট ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন এ কর্মসূচী পালন করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান।

সংগঠনের জাতীয় কমিটির পক্ষে প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় প্রেস কাউন্সিলকে কার্যকর, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে তথ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচী কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে।

উক্ত কর্মসূচী ঢাকার বাইরের সকল জেলা ও উপজেলা পর্যায়ের বিএমএসএফ’র সংগঠনসমূহ ছাড়াও সংশ্লিষ্ট সাংবাদিকদের পালন ও অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমকে