বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলামের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণলাংকার, ল্যাফটপ (কম্পিউটার), মোবাইল ফোন ও নগদ টাকা সহ বিপুল পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজধানীর মগবাজারের মধুবাগ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনা সম্পর্কে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, আমি কুষ্টিয়া থেকে ভোর সাড়ে ৬ টার সময় বাসায় ফিরে দেখি বাসার দরজা খোলা সব কিছু ওলট-পালট, গেটের তালাটি ডাইনিং টেবিলের ওপর রাখা, দুই বেড রুমের ওয়ারড্রপ এবং আলমারির কাপড়- চোপড় ও মিসেসের গহনার খালি বক্স গুলো খাটের ওপর এবং ফ্লোরে পড়ে আছে।

আমি ছিলাম কুষ্টিয়ায় আর আমার মিসেস গিয়েছিলেন আমার শশুরের বাসায়। এই সুযোগে উতপেতে থাকা চোর আমার বাসা থেকে প্রায় ৭ ভরি স্বর্ণলাংকার, ২ টি ল্যাফটপ (কম্পিউটার), ২টি মোবাইল ফোন ও নগদ ৭-৮ হাজার টাকা সহ বাসার দামি ও গুরুত্বপূর্ণ মালামাল সহ সর্বমোট প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

এসএম