প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী। প্রায় পাঁচ মাস ধরে এ পদটি শূন্য ছিল।
প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আসিফ কবীর এ তথ্য জানিয়েছেন।  
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়,  মঙ্গলবার বেলা ৩টার দিকে এ কে এম শামীম চৌধুরী যোগদান করেছেন।
বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা এ কে এম শামীম এর আগে প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]