জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য নির্বাচনের জন্য আরও ১৮৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার প্রেস ক্লাবের নোটিস বোর্ডে নতুন সদস্য নির্বাচনের জন্য মনোনয়নের এ তালিকা টাঙানো হয়েছে।
২৫-২৬ আগস্ট কার্যনির্বাহী সভায় সদস্য নির্বাচনের জন্য ১৮৮ জনকে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে ৯ আগস্ট ৭৯৫ জনের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় যারা বাদ পড়েন নতুন তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেএইচ





