যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার। নির্বাচনকে ঘিরে যশোর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কার্যনির্বাহী কমিটির ১৫ পদের বিপরীতে এবার ২৭ জন সাংবাদিক প্রতিদ্বন্দ্বীতা করছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৯১ জন।
প্রেসক্লাব সভাপতি পদে একরাম-উদ-দৌল্লা, জাহিদ হাসান টুকুন ও বিনয় কৃষ্ণ মল্লিক প্রার্থী হয়েছেন। সম্পাদক পদে নির্বাচন করছেন এসএম তৌহিদুর রহমান ও শিকদার খালিদ।
সহ-সভাপতি’র ২টি পদে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আরএম মঞ্জুরুল আলম টুটুল, এসএম হাবিবুল্লা হাবিব ও মনোতোষ বসু।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুইটি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন সাইফুল ইসলাম সজল,তহীদ মনি ও জাহিদুল কবির মিল্টন। কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন করছেন জুয়েল মৃধা ও ওহাবুজ্জামান ঝন্টু। দপ্তর সম্পাদক পদের জন্য আশরাফুল আজাদ ও সাকিরুল কবির রিটন লড়ছেন। সংস্কৃতি ও সমাজসেবা সম্পাদকের পদের জন্য নির্বাচন করছেন দেওয়ান মোর্শেদ আলম ও হাবিবুর রহমান মিলন।
অন্যদিকে, কমিটির কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী।
ঢাকা, এমআর, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর





