জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
বিএফইউজে সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়াও বিকালে পুরোনো কমিটির নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সোমবার সকালে নতুন কমিটির নেতারা প্রেসক্লাবে এসে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন।
এআর





