রাজধানীর গুলশান থানাধীন বাড্ডা এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন র্যাম্প মডেল রিসিলা বিনতে ওয়াজের। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দুপুরে রিসিলাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরে তারা লাশ উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিসিলা কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
রিসিলার লাশ এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।
আত্মহত্যার খবর পেয়ে রিসিলার স্বজন-শুভাকাঙ্ক্ষীরা তার ফেসবুক ওয়ালে সমবেদনা জানাচ্ছেন। আফসানা আফরিন নামের একজন লিখেছেন, ‘আই কান্ট বিলিভ আপু, টোটালি শকড।’
সুমাইয়া মারিয়া বিনতে শাহিদ নামের একজন লিখেছেন, ‘সমস্যা জীবনে থাকবেই। সমাধানও আসবে... মেয়েটার মুখের দিকে তাকালেও পারতেন...।’
রিসিলা মূলত র্যাম্প মডেল ছিলেন। এ ছাড়া বেশকিছু পোশাক ব্র্যান্ডেরও মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। ছোট পর্দায়ও তার উপস্থিতি ছিল। তিনি বিবাহিত ছিলেন। ইনিয়া নামে তার একটি মেয়ে আছে।
এমএনজে





