ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে দৈনিক ডেসটিনির প্রধান বার্তা সম্পাদক আলতাফ মাহমুদ ১০১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাসসের ওমর ফারুক পেয়েছেন ৫৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কলকাতার আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ পেয়েছেন ৭৪৬ ভোট।
এছাড়াও সহ-সভাপতি পদে আতিকুর রহমান চৌধূরী, যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধূরী, কোষাধ্যক্ষ শাহানা শিউলি, প্রচার সম্পাদক রফিক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, জনকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান, দফতর সম্পাদক জি এম মাসুদ ঢালী এবং নির্বাহী সদস্য পদে আরো ৯জন নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দেয়া হয়।
এবার সংগঠনের ১৯টি পদের জন্য ফারুক-শাবান পরিষদ ও আলতাফ মাহমুদ-কুদ্দুস আফ্রাদ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে।
ঢাকা, এমএইচ, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)
গণমাধ্যম
আলতাফ মাহমুদ সভাপতি কুদ্দুস আফ্রাদ সাধারণ সম্পাদক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে দৈনিক ডেসটিনির প্রধান বার্তা সম্পাদক আলতাফ মাহমুদ ১০১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাসসের ওমর ফারুক পেয়েছেন ৫৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কলকাতার





