প্রবীণ সাংবাদিক এবিএম মূসার দাফন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে সম্পন্ন হবে। এ তথ্য জানিয়েছেন তার ছেলে ড. নাসিম মূসা।
এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮৩ বছর বয়সী প্রখ্যাত এই সাংবাদিক ও কলাম লেখক বেশ কয়েক দিন আগে থেকেই ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে (হৃদরোগের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত আড়াইটার দিকে তার শরীরে অক্সিজেন কমে যাওয়াসহ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফসাপোর্টে রাখা হয়। অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে ছিলেন এবিএম মূসা।
মরদেহ মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় নেওয়া হয়েছে। ইকবাল রোডের খেলার মাঠে বাদ মাগরিব প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এবিএম মূসার ছেলে ড. নাসিম মূসা।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রবীণ এই সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ প্রেস ক্লাব চত্বরে আনা হবে। বাদ জোহর এখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
গণমাধ্যম
কুতুবপুরে মূসার দাফন
প্রবীণ সাংবাদিক এবিএম মূসার দাফন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে সম্পন্ন হবে। এ তথ্য জানিয়েছেন তার ছেলে ড. নাসিম মূসা। এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান।





