আগামীকাল শনিবার শেষ হচ্ছে জাতীয় প্রেসক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষে ক্লাব চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী প্রেসক্লাব বইমেলা।
মেলার ষষ্ঠ দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বইমেলায় ঘুরে দেখেন এব বেশকিছু বই কেনেন।
এসময় তিনি বরেণ্য সাংবাদিক এ বি এম মূসা স্মরণে খোলা শোক বইয়ে তার শোকানুভূতি লিপিবদ্ধ করেন। পরে তিনি এ বি এম মূসা মঞ্চে তিনি বক্তব্য রাখেন।
শোক বইয়ে এ বি এম মূসা সম্পর্কে আরো অনুভূতি লিপিবদ্ধ করেন ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর,
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি আবদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।
আগামীকাল বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য কবি আল-মাহমুদ।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সহায়তায় এবারের প্রেসক্লাব বইমেলা আয়োজন করা হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
গণমাধ্যম
শেষ হচ্ছে প্রেসক্লাব বইমেলা
আগামীকাল শনিবার শেষ হচ্ছে জাতীয় প্রেসক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষে ক্লাব চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী প্রেসক্লাব বইমেলা। মেলার ষষ্ঠ দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বইমেলায় ঘুরে দেখেন এব বেশকিছু বই কেনেন





