দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা হয়েছে।ঝালকাঠি জজ কোর্টের আইনজীবী বনী আমিন বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেএ মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে এই মামলাটি দায়ের করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় দাঙ্গা উস্কে দেয় এমন সংবাদ ও ছবি প্রকাশ করে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করছে বলে অভিযোগে মামলাটি করা হয়েছে।

মামলার বিবরণের বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম আলম খান কামাল বলেন, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রথম আলো পত্রিকায় মুসলিম নারীদের কপালে সিঁদুর দিয়ে হিন্দু নারীদের দীর্ঘ লাইন বানিয়ে ছবি প্রকাশ করা হয়। যা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এছাড়া ধর্মীয় দাঙ্গা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করে- এমন সব ছবি ও সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি।

তিনি আরো বলেন, এছাড়া পত্রিকাটি মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ, ইসলাম ধর্মের একটি সূরার সঙ্গে বর্তমান সরকারের কাজের ক্ষমতার তুলনাসহ বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে সংবাদ ও ছবি প্রকাশ করছে। যা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্য নষ্ট করছে। 

এমআর