সংবাদপত্রের জন্য ঘোষিত ওয়েজ বোর্ড অসংগতিপূর্ণ এবং এ  ওয়েজ বোর্ড এখনও কোথাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেন সংবাদপত্র মালিকরা যখন তখন সংবাদকর্মী ছাঁটাই করছে অথচ তাদের জবাবদিহিতার কোন সুযোগ নেই। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন  গাজী বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়িত না হলেও তথ্যমন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন।
সংবাদপত্রকে শিল্প ঘোষণা করতে হলে আমাদেরও কিছু দাবি আছে, সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে  হবে এবং ওয়েজ বোর্ডে যে অসংগতি রয়েছে সেগুলো দূর করতে হবে।
সংবাদপত্র ওয়েজ বোর্ডের অসংগতি দূরীকরণ ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সাংবাদিক/কর্মচারী ঐক্য পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর