অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট আমিনুল ইসলাম মল্লিককে হাঁতুড়ি পেটা করে তার ল্যাপটপ, মোবাইলসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
রবিবার রাত ৯টার দিকে রাজধানীর রমনা এলকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাংবাদিক মল্লিক বলেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিনি অফিস থেকে বাড্ডার বাসায় যাওয়ার উদ্দেশে কাকরাইলে মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে একটি মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোতে উঠার পরপরই আরো তিন-চার ব্যক্তি যাত্রীবেশে ভিতরে উঠে।
এর পর তারা মল্লিকের চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে দেয় এবং পায়ে হাঁতুড়ি দিয়ে আঘাত করে। এরপর তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। সবমিলিয়ে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মালামাল নেওয়ার পর মৎস্য ভবন এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে যায় ছিনতাইকারীরা।
মল্লিক বলেন, ‘টাকা নিয়ে নেয়ার পর আমাকে বাসায় যাওয়ার জন্য ৫০ টাকা, মোবাইলের সিমকার্ড, এটিএম কার্ড ফেরত দিয়ে দেয়।
এঘটনায়ল’ রিপোর্টার্সফোরাম (এলআরএফ) নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রয়া ব্যক্ত করেছেন। এলআরএফ নেতৃবৃন্দ অবিলম্বে ছিনতাইকারীদের আটক করে মল্লিকের খোয়া যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশপ্ রশাসনের কাছে দাবি জানান।
কেবি





