দৃষ্টি জুড়ে দেশ এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ অষ্টম বছর শেষে নবম বছরে পদার্পণ কেরেছে চ্যানেলটি।
শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ৩১ মার্চ, ২০১৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে নবম বছরের যাত্রাকে আমরা উদ্যাপন করবো দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে। ৩০ তারিখ রাত বারটা এক মিনিটে এবং ৩১ মার্চ সকাল ১০টা ৩০মিনিটে থাকবে বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটার অনুষ্ঠান দৃষ্টি জুড়ে দেশ-নবম বর্ষে আমরা। বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টক শো আনন্দ বেদনার কাব্য।
তিন পর্বের বিশেষ নাটক সিকান্দার বক্স এখন পাগলপ্রায়-এর দুইটি পর্ব প্রচারিত হবে ৩১ মার্চ, সোমবার রাত ৮টা ১৫মিনিটে এবং শেষ পর্ব প্রচার হবে ০১ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা ০৫মিনিটে।
৩১ মার্চ তিনটি স্টুডিও থেকে সরাসরি গান, শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি সারাদিন প্রচারিত হবে বাংলার পথে বাংলাভিশন রথে। বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র্যা লিসহ বিশেষ অনুষ্ঠানের খবর।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
নবম বর্ষে বাংলাভিশন
দৃষ্টি জুড়ে দেশ এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ অষ্টম বছর শেষে নবম বছরে পদার্পণ কেরেছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।





