মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া এ পরোয়ানা জারি করেন।

বাদী বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু মামলার আরজিতে উল্লেখ করেছেন, ২০১২ সালের ১৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। মিথ্যা, ভিত্তিহীন, যোগসাজশ ও কাল্পনিক এই সংবাদের কারণে বাদী ও সংগঠনের সুনাম, ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়।

এমকে