গণমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাকে জড়িয়ে শামীম ওসমানের বক্তব্য অসত্য, মানহানিকর ও চরম বিদ্বেষমূলক। একজন সংসদ সদস্যের এ ধরনের বক্তব্য ও অশ্লীল গালিগালাজ অত্যন্ত দু:খজনক। তার আচরণ ও উচ্চারণে তিনি শুধু নিজেকেই নয়, সংসদের মর্যাদাও ক্ষুন্ন করেছেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





