বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশের ভবনে থাকা রেডিও টুডে ও দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ রয়েছে।

ভবনটিতে আগুনের ঘটনায় শ্রীলংকার এক নাগরিকসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।   

আরও পড়ুন: বনানীর আগুনে এই পর্যন্ত নিহত ৭ 

                 ‘সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় মারা যাবো’(ভিডিও)

                 বনানীর আগুনে নিহত ১ জন ঢাবির শিক্ষার্থী তমাল

আগুন লাগার কারণে পাশের ভবনে থাকা রেডিও টুডের সম্প্রচার বন্ধ রয়েছে। এছাড়া, দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব। 

এমবি