করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ইংরেজি দৈনিক ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সূত্রে এ তথ্য জানা গেছে।

এমবি