ল রিপোর্টাস ফোরামের কার্যালয় পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বৃহস্পতিবার দুপুরে এ পরিদর্শনে আসেন তিনি।
এসময় ফোরামের সভাপতি এম বদিউজ্জামানসহ সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। তিনি ল- রিপোর্টারদের কার্যক্রমেরও খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার ল-রিপোর্টাস ফোরামের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমকে, জেএ





