ভারতের প্রভাশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন মারা গেছেন। গতকাল রোববার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

নয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন সুমিত সেন। মৃত্যুর এক ঘণ্টা আগেও তিনি পত্রিকার কাজে ব্যস্ত ছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু অন্তর্ধান রহস্য বিষয়ে প্রতিবেদনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

সুমিত সেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান শেষ শ্রদ্ধা জানাতে। তিনি বলেছেন, ‘আমি আমার এক প্রিয় সাংবাদিককে হারালাম। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় এভাবে চলে যাওয়া আমাদের কাছে এক বিরাট ক্ষতি।’

সুমিত সেন কর্মজীবন শুরু করেছিলেন ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে। তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকায়ও সাংবাদিকতা করেছেন। ২০০৩ সালে তিনি টাইমস অব ইন্ডিয়ায় যোগ দেন।

এআই