ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার ডিআরইউর সদস্য ফেরদাউস মোবারকের পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত জয়নাল আবেদীন (৭৯) বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত পৌনে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ঘিওন গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ফেরদাউস মোবারক ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন ও সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[b]ঢাকা,একে ১৫ মার্চ (টইমনিউজবিডি.কম)//এএইচ[/b]