লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার হাতীবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো র্যালিটি প্রেসক্লবে ফিরে এসে কেক কাটার মাধ্যমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিস্তা নদীতে নৌকা ভ্রমণ, চর এলাকার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কর্মসূচি পরিদর্শন শেষে প্রেসক্লাবের আয়োজনে হলদিবাড়ী চর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সব অনুষ্ঠান হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম শামসুজ্জামান সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম বেলী, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের হাতীবান্ধা উপজেলা সভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিম হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, সিনিয়র সহসভাপতি স্বপন কুমার দে, সাবেক ছাত্রলীগ সভাপতি তফিউজ্জামান জুয়েল, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, দ্য রিপোর্ট৪.কমের জেলা প্রতিনিধি হাসান মাহমুদ, প্ল্যানের হাতীবান্ধ প্রোজেক্ট ম্যানেজার আতিকুর রহমান, প্রোগাম কো-আর্ডিনেটর শিশু সুরক্ষা রহিদুল ইসলাম, প্রোজেক্ট কো-আর্ডিনেটর যুব অর্থনৈতিক উন্নয়ন রাকিবুল বাহারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





