মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'বিভক্তি নয়, জাতীয় ঐক্যই মুক্তি' শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার সকালে অনুষ্ঠেয় এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রবাসী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু নছর মিনার। অনুষ্ঠানটির সমন্বয়কারী হলেন সাইফুল ইসলাম তালুকদার ও সংগঠক আতাউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল,

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টু-ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবূল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল,

মুক্তিযুদ্ধের সংগঠক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক যুগান্তররের ভারপ্রাপ্ত সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সাইফুল আলম,

সাবেক তথ্য কমিশনার ও সমাজকর্মী ড. সাদেকা হালিম , বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুইয়া, ঢাকা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট আবদুল বাতেন প্রমুখ।

এআর