শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হকের ব্যক্তিগত গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গাড়ি নিতে না পেরে ড্রাইভারকে মারধর করেছে চলে যায় তারা। এসময় শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক গাড়িতে ছিলেন না।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে টিপটপ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গাড়ির ড্রাইভার রাজু জানান, শীর্ষ নিউজের সম্পাদককে সচিবালয় পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে মগবাজার আসার পথে বেইলি রোডের মাথায় দুইটি মোটরসাইলে করে চারজন লোক এসে গাড়ি থামাতে বলে। গাড়ি থামালে তারা রাজুর কাছ থেকে গাড়ির চাবি নেয়ার ও তাকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা করে। রাজু গাড়ি থেকে বের না হওয়ায় তাকে তারা মারধর করে মোটরসাইকেলে করে চলে যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুইটিতে কোনো নাম্বার ছিল না। এঘটনার পর ড্রাইভার রাজুকে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ নিউজ তৈরি করা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
রমনা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক রেহানা আক্তার টাইমনিউজবিডিকে জানান, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই , কোন জিডি বা মামলাও হয়নি।
জারিফ





