সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকম-এর সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু এবং কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিম-এর সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।

এর আগে দেশের শীর্ষস্থানীয় ১১টি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকেরা গত ৮ জুলাই ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন না দেওয়াসহ এ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। একই দিন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত প্রকাশক ও সম্পাদকেরা সর্বসম্মতিক্রমে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজ, ২৮ জুলাই ২০২৬, সম্পাদকেরা পৃথক এক বৈঠকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণার সিদ্ধান্ত নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র প্রণয়ন করে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে, যা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদানের কার্যক্রম চালুর লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এগিয়ে নেওয়া এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করা। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে আহ্বায়ক কমিটি।

আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন সোনালী নিউজ-এর প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সম্পাদক, রাজনীতি ডটকম; সদস্য সচিব গোলাম ইফতেখার মাহমুদ, সম্পাদক, ঢাকা স্ট্রিম।

নির্বাহী সদস্যরা হলেন-তৌহিদুল ইসলাম মিন্টু — সম্পাদক, বাংলানিউজ২৪ডটকম, শেখ নজরুল ইসলাম— সম্পাদক, খবর সংযোগ, কে. এম. জিয়াউল হক— সম্পাদক, জাগোনিউজ২৪, উদিসা ইসলাম— নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন, হারুন জামিল— নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল, মো. শাহাদাত হোসেন— সম্পাদক, দেশ সমাচার, তাপস রায়— নির্বাহী সম্পাদক, রাইজিং বিডি।

অনলাইন এডিটরস ফোরামের সদস্য প্রতিষ্ঠানগুলো হলো- জাগোনিউজ২৪ডটকম (jagonews24.com), ঢাকা পোস্ট (dhakapost.com), ইউএনবি (unb.com.bd), বাংলানিউজ২৪ডটকম (banglanews24.com), সারাবাংলা (sarabangla.net), খবর সংযোগ (khoborsangjog.com), দ্য ডেল্টাগ্রাম (thedeltagram.com), এনার্জি অ্যান্ড পাওয়ার (ep-bd.com), নিউজনেক্সট (newsnextbd.net), ডেইলি খবর (dailykhabar24.com), ঢাকা মেইল (dhakamail.com), বাংলা ট্রিবিউন (banglatribune.com), দেশ সমাচার (deshshamachar.com), রাইজিংবিডি (risingbd.com), ঢাকা স্ট্রিম (dhakastream.net), সোনালী নিউজ (sonalinews.com), ম্যাজিক বাঙলা টিভি (magicbanglatv.com), রাজনীতি ডটকম (rajneete.com)

এমএম