রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করেছে টেলিভিশন শিল্পীদের ১৪টি সংগঠন ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন’(এফটিপিও)।
এখানে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে এফটিপিও। দেশীয় শিল্প ও সংস্কৃতি রক্ষার দাবি আদায়ের লক্ষ্যে এর নেতাকর্মীরা গতকাল সকাল ১১টায় সমবেত হন।
এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আগে ক্ষমতায় থাকার সময় একসঙ্গে ১৭টি ডাবিং করা ধারাবাহিক বন্ধ করেছিলেন। এখন সংখ্যাটা আরো কম। সুতরাং এগুলো বন্ধ করা তার জন্য খুব একটা অসুবিধা হবে না।’
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর কাওয়ান বাজারে অবস্থিত দীপ্ত টিভির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। সে সময় এফটিপিও’র নেতারা বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বন্ধের জোর দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।
এমএনজে





