বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, টেলিগ্রাফ, ওয়াল স্ট্রিট জার্নালসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীর খবর।
রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে ব্যাস্ততম অক্সফোর্ড স্ট্রিটে মানববন্ধন করা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। এছাড়া নিহতদের স্মরণে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১:৩৮ মিনিটে মানববন্ধন করা হয়।
এদিকে দ্যা টেলিগ্রাফের খবরে রানা প্লাজায় শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা বলা হয়েছে।
বেসরকারি সংস্থা একশন এইডের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায় ওই সময় রানা প্লাজায় ২০২ জন শ্রমিক ছিলেন যাদের বয়স ছিল ১৮ বছরের নীচে। একইসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে বলা হয় ক্রেতা এবং পরিদর্শকরা যখন আসতেন তখন শিশু শ্রমিকদের জোরপূর্বক বাথরুমে আটকে রাখা হতো।
এছাড়া ওয়াল স্ট্রীট জার্নালের খবরে বলা হয় রানা প্লাজা দুর্ঘটনার ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিকের উদ্ধৃতি দেয়া হয়।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
রানা প্লাজা ট্র্যাজেডি বার্ষিকীর খবর বিশ্বের গণমাধ্যমগুলোতে
বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, টেলিগ্রাফ, ওয়াল স্ট্রিট জার্নালসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীর খবর। রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে ব্যাস্ততম অক্সফোর্ড স্ট্রিটে মানববন্ধন করা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।





